বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ২ জন গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) বিকালে ডিমলা সদর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবক হলেন- আদিল শাহারিয়ার ও সাইদুজ্জামান সৈকত।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার সময় ডিমলা স্টারল্যান্ড স্কুলের সামনে পৌঁছলে আদিল শাহারিয়া ও সৈকত ওই ছাত্রীর পথরোধ করে। তারা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ডিমলা ফজিলাতুন্নেসা স্কুলের পেছনে নিয়ে যায়। সেখানে প্রমিত দাস নামে আরেক যুবক ছিল। তিনজন স্কুলছাত্রীকে কুস্তাব দেয় এবং বিভিন্ন স্পর্শকাতর জায়গায়ও স্পর্শ করে ভিডিও ধারণ করে। প্রমিত দাসের বাড়িতে না গেলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় তিন যুবক।

পরে জোর করে স্কুলছাত্রীকে প্রমিত দাসের বাড়িতে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে। রোববার (১২ মে) সন্ধ্যার পর ডিমলা থানায় মামলা করেছে স্কুলছাত্রীর বাবা। পরে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য পাঠানো হয়।

ডিমলা থানার ওসি দেবাশীষ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পহরডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে ফরম কিনলেন ১০ জন

রাজশাহীর বাগমারায় আহত বন্ধুকে দেখতে যেয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল যশোরের যুবকের

ইসলামাবাদ থেকে এক নারীকে আটক করলো পুলিশ

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি

ঈদগাঁওর মাইজ পাড়ার ঐতিহ্যবাহী খাল পুন:খননের পরিকল্পনা 

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম আরও কমেছে

পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে কাজ, অভিযোগ পাওয়ার পরও নিশ্চুপ প্রকৌশলী 

পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস