বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় ভূট্রা মাড়াই কলের চাকা ভেঙে দুই সন্তানের জননীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় ভুট্টা মাড়াই করা মেশিনের ওয়েট চাকা ভেঙ্গে নাসিমা বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মে) বিকাল চারটার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম নাউতারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানান, শুক্রবার নিহতের বাড়িতে ক্ষেতের ভুট্টা মাড়াই করার জন্য ভাড়ায় ভুট্টা মাড়াই মেশিন চলছিল। ভুট্টা মাড়াই চলা অবস্থায় হঠাৎ ওয়েট চাকা ভেঙ্গে শয়ন ঘরে প্রবেশ করে। দুই সন্তানসহ বিছানায় শুয়ে থাকা নিহত নাসিমা বেগমের মাথায় আঘাত লাগে। মুহূর্তের মধ্যে মাথা ফেঁটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন

ময়মনসিংহে সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি 

তালতলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় আ.লীগ নেতার শ্রদ্ধা নিবেদন 

স্ত্রী’কে ফিরে পেতে জোরপূর্বক কীটনাশক পান যুবকের, ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের মামলায় আটক ১

যশোরে ড্রাইভিং লাইসন্সের দালালীর টাকা না পেয়ে কুপিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

রাজশাহী রেঞ্জে আবারো শ্রেষ্ঠ ওসি হলেন সাজ্জাদ হোসেন