বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঢাকায় তুরস্ক দূতাবাসে পৌঁছে গেল ফারাজ করিম চৌধুরীর প্রেরিত পণ্যসামগ্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব, ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী রাজধানী ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে পৌঁছে দেওয়া হয়। এসময় দূতাবাসের কর্মকর্তাদের নিকট ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে এসব পণ্যসামগ্রী হস্তান্তর করেন ডাঃ রেজোয়ানুল করিম।

জানা যায়, বর্তমানে তুরস্কে অবস্থান করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তার অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীকে তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এতে অসংখ্য মানুষ সাড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

ফারাজ করিম চৌধুরীর এই মানবিক উদ্যোগ সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। ইতোপূর্বে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে মানবিক কাজে এগিয়ে আসা এই তরুণ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য ওষুধ পাঠানোর পাশাপাশি মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা : আমতলী’র ওপিসি ও বিজেসি’র নিন্দা 

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রাণীনগরে দ্বন্দ্বে মাথার চুল হারালো রোজিনা

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় রিক্সা চালকের মৃত্যু    

তাহিরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

শার্শায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

ডিমলায় রমরমা মাদক, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের উপর হামলা

ঝিনাইদহের কালীগঞ্জে বাস কাউন্টার ভাংচুর : সাবেক উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ ৮৩ জনের নামে মামলা

“পুরাতন নয়, চাই নতুন নেতৃত্ব এনামুল আমাদের আশা- আকাঙ্ক্ষার প্রতীক”