বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র সরকার ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্ব পালন করার জন্য ৯ মে এ মনোনয়ন ঘোষণা করেছেন। আজ এখানে প্রাপ্ত একটি বিবৃতি এ কথা জানা গেছে। অনুমোদন চূড়ান্ত হলে ২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল।

ডেভিড মিল সিনিয়র ফরেন সার্ভিসে মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার একজন কেরিয়ার ডিপ্লোমেট। বর্তমানে তিনি চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন। সেখানে তিনি অন্তর্বতীকালীন চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

তার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে অন্যান্য পদের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের কাউন্সেলর; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে অন্যান্য দায়িত্ব পালন।

ফরেন সার্ভিসে যোগদানের আগে, মিল স্প্রিন্ট টেলিকমিউনিকেশনে কর্পোরেট ফাইন্যান্স সংক্রান্ত পদে অধিষ্ঠিত ছিলেন। ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এম.এস. ডিগ্রী, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ডিগ্রী অর্জন করেছেন।

তিনি অসামান্য সাফল্যের সঙ্গে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন এবং চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় দক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত 

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত 

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক 

নাইজেরিয়ার প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ 

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা কাশিয়ানি উপজেলার সা. সম্পাদক বেলায়েত হোসেন কে সংবর্ধনা

সুবর্ণচরে অনুপস্থিতি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন 

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে আট লেনের প্রস্তাবে এমপি আল মামুনের সাথে মতবিনিময়

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ শুরু