শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৩শে মার্চ রবিবার সন্ধ্যায় উপজেলা স্টেডিয়াম মাঠে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যে বিশেষ দোয়া কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ এক আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আনিসুল হক সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি, সহ-সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় কমিটি।
এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আনসার উদ্দিন সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি, নবগঠিত তাহিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বাদল মিয়া, সদস্য আবুল হুদা, রাখাব উদ্দিন, ইলিয়াস মিয়া, আবুল কালাম, বাবু ভাস্কর রায়, এমদাদুল হুদা, ডা.শামসুদ্দিন প্রমুখ।
এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



















