বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশে একদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও শীত বস্ত্র নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না : আ’লীগ নেতা আমিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন বলেছেন, এই যে আজ আমরা শীতবস্ত্র দিচ্ছি, আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও শীত বস্ত্র নেওয়ার কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখন আমরা আফ্রিকার কোন গরিব দেশে আমাদের এই সাহায্য গুলো পাঠিয়ে দিবো, কারণ বাংলাদেশে আর সাহায্য নেওয়ার লোক থাকবে না।

তিনি আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুর পৌরসভার শীতার্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

শেরপুর পৌরসভার পুরাতন ভবন প্রাঙ্গণে পৌর মেয়র গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত এবং প্রধানমন্ত্রী দেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ তহবিলের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এমএ কাদেরের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যাতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। তাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রিয় অতিথি ছিলেন উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, উপ-কমিটির সদস্য ও প্রজন্ম-৭১ এর সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, জহিরুল হক অপু, গোপাল সরকার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এদিন প্রায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে অপহৃত ৫দিন পর ফারুকের মৃতদেহ মিলল মাগুরাতে

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার এক

জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের ওপর আ.লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া 

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছায় ৩ কেজি গাঁজাসহ ঘিবার ৩ মাদক কারবারি আটক

মেহেরপুরে টেকনো ডায়াগন্সটিক সেন্টারের ভূল পরীক্ষায় বাচ্চা দুই থেকে এক

তাহিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

যবিপ্রবি’র এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ

নাটোরের বড়াইগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার

স্মৃতিশক্তি নিয়ে বিপাকে বাইডেন, রেগে বললেন ‘আমার স্মৃতি ঠিক আছে