বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধান চাষ বাধ্যতামূলক করতে হবে : এমপি রশিদুজ্জামান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনা জেলার পাইকগাছা-কয়রা উপজেলায় লবণ পানির আগ্রাসনে বিরান ভূমিতে পরিণত হয়েছে। একসময় এখানে প্রতিটি বাড়িতে গোলাভরা ধান আর গোয়ালভরা গরু ছিল। কৃষি কাজ করে সবাই সুন্দর জীবন-যাপন করত। এখন চিংড়ি চাষের নামে লবণ পানির অবাধ ব্যবহারের ফলে গত ৪ দশকের ব্যবধানে উপকূলীয় এ জনপদে মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। তিনি শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছার চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানকার প্রাণ প্রকৃতি হুমকির মুখে পড়েছে। নদ-নদী ও সরকারি খালগুলো ভরাট হয়ে গেছে। খাবার পানির চরম সংকট তৈরি হয়েছে। কাজের অভাবে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এলাকা মানুষশূন্য হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না। আমরা যেভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছি তেমনি প্রাকৃতিক পরিবেশেই বেঁচে থাকতে চাই। তিনি আরও বলেন, লবণ পানির ক্ষতিকর দিক সংসদে তুলে ধরেছি। লবণ পানির কোথায় ব্যবহার হবে তা প্রধানমন্ত্রী আইন প্রণয়ন করার মাধ্যমে ব্যবস্থা নেবেন। এলাকা লবণ পানি মুক্ত হোক এটা এখানকার বেশিরভাগ মানুষের চাওয়া। এ জন্য চলতি বছর এক ইঞ্চি জায়গা পতিত না রেখে ঘের মালিকরা বাধ্যতামূলক ধান রোপণ করার শর্তে চিংড়ি চাষ করতে পারবে। কিন্তু ২০২৫ সাল থেকে পাইকগাছা-কয়রায় কেউ লবণ পানি উত্তোলন করতে পারবে না।

আওয়ামী লীগ নেতা প্রমথনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন 

বেনাপোলে বিপুল পরিমান নিষিদ্ধ ভারতীয় প্রসাধনী উদ্ধার

রাণীশংকৈলে কৃষকেদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সন্তানের পরম আশ্রয়ের মানুষ মা: এমপি দিলোয়ারা ইউসুফ 

কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০

ঈদগাঁওতে প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত 

দেবহাটায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার