বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কারিতাস বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা প্রমুখ। সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তাগণ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেএসএফ বাংলাদেশ

ঈদগাঁও রশিদ আহমদ কলেজে শিক্ষক লাঞ্ছিত 

হঠাৎ উত্তাল ঈদগাঁও, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ; দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

অভিযান চালিয়ে বদলগাছীতে চুরি হয়ে যাওয়া পাট উদ্ধার

সুনামগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র আমতলী উপজেলা কমিটি পুনর্গঠন পূর্বক অনুমোদন

কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িক্ত্বে হামিদা তাহের 

রাণীশংকৈলে পাচারকালে ট্রলিসহ ৮০ বস্তা সার জব্দ 

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম