বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাজিরহাটে পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন এ কে জাহেদ চৌধুরী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী॥ চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী একে জাহেদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ১৪২, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৭১৭৪, মোহাম্মদ নাছির উদ্দিন স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৫৫৯২,এডভোকেট মোঃ ইসমাইল গণী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ২৯৬০ ভোট,জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৩৪৮ ভোট।

চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জান বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়নে এ ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাঁদের। লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনেককে ভোট না দিয়ে ফিরে যেতেও দেখা গেছে।

এ পৌরসভার দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ৪৮৩৩৮ ভোটের মধ্যে ভোট সংগ্রহ হয় ২৬২৯৯ ভোট,৮৩ টি ভোট বাতিল হয়।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাওলানা জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডে আমান উল্লাহ, ৩ নং ওয়ার্ডে ওসমান গণি, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে মাওলানা ইয়াকুব, ৭ নং ওয়ার্ডে মাওলানা মঞ্জুর মিয়া, ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডে মো. সোলায়মান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডে ছলিমা আক্তার শিউলী; ৪, ৫, ৬ নং ওয়ার্ডে রহিমা বেগম এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছেলের নেশার টাকা দিতে না পারায় খুন জখমের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাবা-মা

ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপন দাবী

ঈদগাঁওতে অস্থায়ীভাবে তৈরী করা হচ্ছে মাছ বাজার

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাগমারায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির নিকট নির্বাচন অনুসন্ধান কমিটির সুপারিশ

রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে পড়েছে : যুক্তরাষ্ট্র জেএসডি’র কমিটি পুনঃগঠন অনুষ্ঠানে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

৬ জানুয়ারী নিউইয়র্কে সিরাজুল আলম খাঁনের ৮৪’তম জন্মবার্ষিকী পালন করবে জেএসএফ 

প্রধানমন্ত্রীর উন্নয়ন তথ্য পৌছাতে ঝিকরগাছায় গিলবার্ট নির্মল বিশ্বাসের গণসংযোগ

নাটোরে বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন

রাজনীতি নিয়ে নিজের মনোভাব জানালেন মানবাধিকার কর্মী হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র মহাসচিব সেহলী পারভীন