বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ফার্মেসিকে অর্থ জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে, নাটোর জেলা প্রশাসক এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ০৪ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার সদর উপজেলায় এ অ‌ভিযান প‌রিচালনা করেন।

অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার রহিমপুরী বাজার এলাকায় অবস্থিত মেসার্স মোনালিসা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ মোঃ মোসলেস উদ্দিন) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ৪,০০০/=, লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থিত রেজুয়ান স্টোরকে (স্বত্বাধিকারী: মো: শরিফুল ইসলাম) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫,০০০/=, হয়বতপুর বাজার এলাকায় অবস্থিত মাহিম হোটেলকে (স্বত্বাধিকারীঃ শরিফুল ইসলাম) মূল্য তালিকা না রাখার অপরাধে ৩৮ ধারায় ১,০০০/-, হরিশপুর বাজার এলাকায় অবস্থিত তৃষ্ণা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ আনন্দ চন্দ্র সরকার) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ২,২০০/=, মাদ্রাসা মোড় বাজার এলাকায় অবস্থিত মেসার্স খোদেজা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ শফিউল ইমতিয়াজ) মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ৫১ ধারায় ১,৫০০/= টাকাসহ সর্বমোট ১৩,৭০০/= (তের হাজার সাতশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার সদর থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন এবং বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’২৫ এর চ্যাম্পিয়ন আকিজ কলেজিয়েট স্কুল

বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক

“উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কর্ণফুলীতে “ডিজিটাল উদ্ভাবনী মেলা”

মানবিক চিকিৎসক নুরুজ্জামান আহমেদের ফ্রী চিকিৎসা সেবা ও  ঔষধ বিতরণ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত 

চট্টগ্রামে আওয়ামী সমর্থিত কাউন্সিলরের পিএস শিবিরকর্মী সাজ্জাদ হোসেন আটক

ডিলারশীপ দেওয়ার প্রলোভনে ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয়  প্রতারক আব্দুল হালিম

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

সমালোচিত ডাঃ আব্দুল্লাহ আল মামুন বরখাস্ত