ইমাম হাছাইন পিন্টু নাটোর : নাটোরের গুরুদাসপুরে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম সাজু (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার পাটপাড়া হাজীবাজার সড়কে শনিবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাজু উপজেলার উত্তর নাড়িবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্হানীয়রা জানান, বনপাড়ার দিক থেকে গুরুদাসপুরে আসছিল ব্যাটারি বহনকারী ভুটভুটি। পরে পাটপাড়ার হাজীবাজার সড়কে ওভারটেক করতে গিয়ে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ভুটভুটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।




















