বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃ’ ত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে শেরপুর সদরের রাকিবুল ইসলাম রকিবের কন্যা রেজওয়ানা ও রেজবানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সাথে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামের নানা আব্দুর রহমান মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশু রেজওয়ানা ও রেজবানা। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে উদ্ভোধন হলো নায্য মূল্যে কৃষকের সবজি বাজার

বড়াইগ্রাম তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহয়তা প্রদান

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

আইডিইবি নরসিংদী জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বিজয়ের মাসে প্রত্যাশা : সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরবে

রাজশাহী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নিখোঁজ যুবকের মরদেহ৫ দিন পর উদ্ধার 

বাংলাদেশের হাইস্কুলে পড়া শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র