বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।খবর বাপসনিঊজ ।

বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। মংগলবার(২৪সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে। সেই টানাপোড়েনের মধ্যে এই প্রথম বাংলাদেশ-ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ফিক্শ্চার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

অসহায় মানুষকে ফলের দোকান দিলেন মুসাইদাহ ফাউন্ডেশন 

থমথমে রাণীশংকৈল, ১৪৪ ধারা জারি

বড়াই গ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস হস্তান্তর

শিবপুর পৌরসভা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ১০ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস 

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

জেএসডি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সহধর্মিনী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক