মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি : আজ শনিবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো পটুয়াখালী পৌর ছাত্রলীগের কর্মীসভা।
উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন -পটুয়াখালী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মোঃ আলমগীর হোসেন,এবং প্রধান বক্তা হিসেবে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান(ভিপি মান্নান)উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন।
এ ছাড়াও পটুয়াখালী জেলা ছাত্রলীগ ,পৌর ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কুচক্রী মহল দেশের শান্তি শৃংখলা বিঘ্নিত করার পায়তারা চালাচ্ছে,২০১৪সালের মতো আবারো তারা আগুন সন্ত্রাস ও গুম খুনের রাজনীতি শুরু করার চেষ্টা চালাচ্ছে,তাদের এই অশুভ চক্রান্ত যে কোন মূল্যে প্রতিহত করার জন্য আমরা রাজপথে থাকবো।এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে আমরা একাট্টা হয়ে কাজ করবো,এবং বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন সমূহ মানুষের মাঝে বেশী করে প্রচার করতে হবে।
উক্ত কর্মী সভার সার্বিক ব্যাবস্থাপনা করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক মোঃ রুবেল হাওলাদর ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে এই কর্মী সভার আয়োজন করেছে বলে অনেক নেতা কর্মী বনে করেন।




















