বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় নওহাটা গ্রীন ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পালোপাড়া উত্তরের ৫০ জন কৃষি জমি মালিকের গণ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, অফিসার ইনচার্জ পবাকে লিখিতভাবে জানিয়েছেন।

২৫ সেপ্টেম্বর ( সোমবার) গণস্বাক্ষরিত অভিযোগগুলো উক্ত দপ্তরে দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, নওহাটা পৌরসভার পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষ হত-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষের অর্থ আয়ের উৎস হলো কৃষি দিন মজুর। প্রচুর পরিশ্রম ও দিন মজুরের মাধ্যমে কোন রকম জীবন জীবিকা পরিচালনা করে থাকেন। উপজেলা পবা ও মোহনপুর এর মাঝখানে নওহাটা এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড অবস্থিত। উপজেলা পবা এর ১০৪ নং আলাইবিদির ও ১০২ নং পালোপাড়া মৌজা এবং উপজেলা মোহনপুর এর ৭৫ নং বসন্তকেদার মৌজার কৃষি ফসলি জমির ধান, পটল, বেগুনসহ বয়স্ক, শিশুসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৩০০ বিঘা ফসলি জমি পুড়ে গেছে। ভাটাটি বন্ধে ও কৃষকদের বাঁচাতে তাঁরা উপজেলা প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।

এসব বিষয়ে জানতে এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড এর মালিক লিংকন ও মান্নানকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। সরেজমিনে গেলে উক্ত ভাটার কেউ মিডিয়ায় কথা বলতে রাজি হয়নি।

কথা বললে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহমুদা পারভীন জানান, কৃষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ফাইল দেখে বলতে হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে কৃষি অফিসার নিয়ে সরেজমিনে তদন্ত করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ভাটা মালিকের নিকট থেকে সমুদয় অর্থ আদায় করে তা কৃষকদের দেওয়া হবে।তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৩১ দফা বাস্তবায়নে তাহিরপুরে ছাত্রসমাবেশ

যশোর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে কুখ্যাত মহিলা মাদক কারবারী আটক

গঙ্গাচড়ায় শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা ও পরিবেশ দূষণ রোধে মতবিনিময় সভা ও নগদ অর্থ বিতরণ

চুয়াডাঙ্গার নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন

যশোরে সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক, দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

আওয়ামী লীগ নিষিদ্ধের এক দুরভিসন্ধির কবলে হাসনাত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষনাই নিপীড়িত বিশ্বের মুক্তিমন্ত্র : সে. ফ্লো . মহানগর আওয়ামী লীগ

ঈদকে সামনে রেখে ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার দাবী

চৌকস অফিসার ইনচার্জ ফারুক হোসেনের দক্ষতায় ৬ মাসে ১৬৩ টি মামলার নিষ্পত্তি

মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক