বাংলাদেশ সকাল
বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পরিবেশ উন্নয়নে আমরা যেন একসাথে কাজ করি: না’গঞ্জ চেম্বারের ইফতারে জেলা প্রশাসক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিক ও নাগরিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মিলন মেলা ঘটেছে৷

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন বহুতল ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ এতে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন নারায়ণগঞ্জ শিল্পের শহর। শিল্পের উন্নয়ন হয়েছে। আমি অনুরোধ করব পরিবেশ উন্নয়নে যেন আমরা একসাথে কাজ করি। সকলের পরিকল্পনা অনুযায়ী যেন বাংলাদেশের ভিতর মডেল নারায়ণগঞ্জ গড়তে পারি সেই কামনা করি। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুই চালক অপহরণ, মুক্তিপনের বিনিময়ে মুক্তি

পাথরঘাটায় বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ কিশোর আটক 

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ  

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোস্তাক সদস্য সচিব মোহাম্মদ আলী 

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আগামী ২৪শে তৃনমূল নেতা ও কর্মীদের লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন মোল্লার

পিতার অবসরের টাকার ভাগ-বাটোয়রা বিবাদের জেরে দুদিন পর লাশ দাফন

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

রাণীশংকৈলে কুলিক নদীর মুল ধারাকে দখলমুক্ত করতে সুরক্ষা কমিটির মানববন্ধন

কেন্দ্রীয় কমিটির নিদের্শে ঈদগাঁওতে মানবিক যুবলীগের ইফতার সামগ্রী বিতরন