কলকাতা থেকে মনোয়ার ইমাম: পশ্চিম বাংলায় জামাআতে ইসলামী হিন্দ এর মগরাহাট ব্লক ওরিয়েন্টাল ক্যাম্প কর্মসূচি পালন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহাকুমা র মগরাহাট পশ্চিমের ব্লক জামাআতে ইসলামীর পক্ষ থেকে একটি ওরিয়েন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে উত্তর ঘোলা জামে মসজিদে। এই অনুষ্ঠানের তফসিরে কোরআন শরীফের একটি মূল্যবান আয়াত দিয়ে সভার কাজ শুরু করেন।
এতে মগরাহাট ব্লক জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রায় শতাধিক জামাতের কর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার জামাআতে ইসলামীর আমির ডাক্তার মশিউর রহমান সাহেব এবং জামাআতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতি আলহাজ্ব মাওলানা খালিদ সাহেব এবং পশ্চিম বাংলার জামাআতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা তাহেরুল ইসলাম সাহেব এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমিরে জামাত সানোয়ার আলী পৈলান সাহেব।
একই সাথে মহিলা জামাতে ইসলামীর পক্ষ থেকে উপস্তিত ছিলেন সিফা লায়লা ও মগরাহাট ব্লক জামাতে ইসলামীর পক্ষ থেকে ফরিদুল ইসলাম সাহেব এবং ইসমাইল সরদার এবং ডাক্তার তারিক জামান।
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের ব্লক জামাতে ইসলামীর সভাপতি সামসুদ্দিন খাঁন। এই সভায় উপস্থিত জামাআতে ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।




















