বাংলাদেশ সকাল
সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাঁচবিবিতে জুলাই শহীদ বিশালের নামে একাডেমী ভবন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে অংশ নিয়ে শহীদ হয় জয়পুরহাটের পাঁচবিবির বিএম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মোঃ নজিবুল সরকার বিশাল। পরের প্রজন্মের নিকট শহীদ বিশালের এই অনবদ্য অবদান স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা শহীদ বিশালের স্বরণে একাডেমী ভবনের নামকরণের ব্যবস্থা করেন।

সোমবার (২২শে সেপ্টেম্বর) প্রতিষ্ঠানে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী নবনির্মিত একটি একাডেমী ভবন শহীদ বিশালের নামে করার ঘোষণা দেন। এসময় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, শহীদ বিশালের বাবা মোঃ মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন।

পরে জেলা প্রশাসক মহোদয় কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃতি করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে নূর আহমদ কাশেমের শাস্তির দাবিতে মানববন্ধন

আরব আমিরাতে দুই বছরের বাচ্চার পেট কেটে ১৭টি চুম্বক বের করল চিকিৎসক

দেবহাটায় যথাযথভাবে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি নবী নেওয়াজ

রাতে পাওনা টাকা দিতে গিয়ে খেলেন গণধোলাই, অত:পর শ্রীঘরে

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি’র সভাপতি হলেন আইভি আহমেদ, সা. সম্পাদক মোঃ ফারুক আলী ‌

রাণীনগরে অটোরিকসার ধাক্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিহত