বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা প্রোমিলা মটরস এর কর্ণধরসহ কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে আদালতে মামলা; তদন্তভার পিবিআই কে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম/এস প্রমিলা মটরস্ এর মালিক ও চুকনগরের কৃষ্ণ নন্দী সহ তিনজনের নামে মামলা হয়েছে। উপজেলার সরল গ্রামের মৃত আব্দুর রউফ নায়েবের পুত্র মোঃ জিয়াউদ্দীন নায়েব ১১ মে ২০১৯ তারিখে প্রোমিলা মটরস পাইকগাছা থেকে একটি মটর সাইকেল কিস্তিতে ক্রয় করেন। যথা সময়ে কিস্তির টাকা পরিশোধ করে ২০ হাজার টাকা হিসাব অন্তে বাকী থাকে। এর মধ্যে ২৯ অক্টোবর ২০২৩ এ একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দীর্ঘদিন জেলে অবস্থান করার কারণে বকেয়া ২০ হাজার টাকার জন্য ২৮ ডিসেম্বর বেলা ১১ টার দিকে এম/এস প্রোমিলা মটরস্ এর প্রোঃ নীলা নন্দী, কৃষ্ণ নন্দী, ও বিশ্বজিৎ নন্দী সহ অজ্ঞাতনামারা জিয়াউদ্দীনের বাড়ী থেকে মটর সাইকেলের তালা ভেঙ্গে নিয়ে যায়।

পহেলা ফেব্রুয়ারী জামিনে মুক্তি পেয়ে বিষয়টি জানতে গেলে সব অস্বীকার করে। ১৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে তাদেরকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন তবে ১৮ ফেব্রুয়ারি নোটিশ পেয়েও কোন জবাব না দেয়ায় ২ এপ্রিল পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাখিল করেন। আদালত মামলা টি আমলে নিয়ে পি বি আই খুলনাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার আদেশ দেন ।

এ বিষয় জিয়াউদ্দীন নায়েবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যখন মটরসাইকেল ক্রায় করি তখন আমি জামানাতের জন্য ব্যাংকের একটি চেক প্রদান করি । তবে আমি যখন হিসাব অন্তে ২০ হাজার টাকা পরিশোধ করতে যাই তখন আমার গাড়ির কাগজপত্র ও আমার জামায়াতের চেকটি পরে দিবে বলে জানান। তখন আমি প্রতিবাদ করলে আমার কাছ থেকে টাকা না নিয়ে আমাকে পাঠিয়ে দেন তখন আমি চলে আসি। আর আমি যখন একটি মিথ্যা মামলায় জেল হাজতে তখন আমার মটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাই।

এ বিষয় নীলা নন্দীর কাছে ০১৯২২৮০৭০০২ ফোন করলে নাম্বার টা বন্ধ পাওয়া যায় তখন ০১৭১১৩২৩৮২৭ নাম্বারে কৃষ্ণ নন্দীর সাথে কথা বললে বলেন, আমি এম/এস প্রমিলা মটরস্ মালিক, নীলা নন্দী নামটা প্রোপাইটারে এমনিতেই রাখছি।

কৃষ্ণ নন্দীর এমন বক্তব্যের কারণে মহামান্য হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, তাহলে কি কৃষ্ণ নন্দীর নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই কারনে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য ভিন্ন নামে প্রতিষ্ঠান করেছে বলে আমি মনে করি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এই আইনজীবী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা কাশিয়ানি উপজেলার সা. সম্পাদক বেলায়েত হোসেন কে সংবর্ধনা

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২ 

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও; গণমাধ্যম কর্মীদের ক্ষোভ

ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাণীশংকৈলে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্নকারী সকল শিক্ষকবৃন্দকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছার রেজা নুর 

রাণীশংকৈলে রঙিন জাতের বাঁধাকপি চাষে দ্বিগুণ লাভ; কৃষকদের মাঝে ব্যাপক সাড়া

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

জগন্নাথপুরে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণ কাজে ধীরগতি, দুর্ভোগ চরমে

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে নিহত ৩