বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা বরগুনা॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে জুতা পায়ে ফুল দিতে উঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরের কর্মকর্তা লেফট্যানান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলমের বাধার মুখে এবং স্থানীয়দের রোষানলে পরে জুতা খুলতে বাধ্য হন তিনি। এনিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সকাল ৭টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বরে শহীদ মুরালে ফুল দেয়ার সময় এ ঘটনা ঘটে। বাধা দিলে তিনি বলেন ফুল দিয়েইতো নেমে যাব, এতে সমস্যা কি?

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, শহীদের প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তাকে থামিয়ে দিয়েছি। পরে তিনি জুতা খুলে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান জানান, সে এতো বড় একজন কর্মকর্তা হয়ে কিভাবে শতাধিক মানুষের মাঝে জুতা পায়ে দিয়ে এখানে উঠলো। তার মতো একজন বড় অফিসার দ্বারা এটা আশা করিনি। তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা উচিত বলে জানান তিনি।

এদিকে বেলা সাড়ে দশটায় পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, মহান স্বাধীনতা দিবসে শহীদ মুরালে শ্রদ্ধা জানানোর সময় বিএফডিসি কর্মকর্তা সে কিভাবে জুতা পায়ে ওখানে উঠলো। এটা আপনার মাধ্যমে জানতে চাই। সে যে কাজ করেছে তার জন্য সবার সামনে ক্ষমা চাইতে আহ্বান জানান তিনি।

এবিষয়ে পাথরঘাটা বিএফডিসি কর্মকর্তা লেফট্যানান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার জানান, বিষয়টি নিয়ে আমি মর্মাহত। ঘটনাটি ভুলবশত হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : মোটা অংকের টাকা দিলেই মেলে করোনার ভ্যাকসিন 

শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী পালন

বগুড়ার আদমদীঘিতে প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী

সাতক্ষীরায় ট্রাক চাপায় ইটভাটা শ্রমিক নিহত

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ৯

পানছড়ির শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে ২৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৬৭টি তে  

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার

ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য; বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া