বাংলাদেশ সকাল
বুধবার , ১ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : “শিশু শ্রম বন্ধ করুন, নির্দোষ শৈশব বিলীন হওয়া থেকে রক্ষা করুন” এই স্লোগান নিয়ে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার। ০১ মে বুধবার কালীগঞ্জ -যশোর সড়কের বৈশাখী তেল পাম্প সংলগ্ন এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সহ-সভাপতি ইতি ব্যানার্জি, অর্থ সম্পাদক তুলি বিশ্বাস, জয়া বিশ্বাস, দ্বীপ সাহা, স্বাদিকুন নাহার, মাহফুজুর রহমান সহ সংগঠন এর অর্ধশতাধিক সদস্য।

কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত বলেন, আমাদের দেশের শিশুদের শ্রমিক হওয়ার পেছনে ব্যাপকভাবে দায়ী দেশের শিক্ষাব্যবস্থা। কঠিন অবস্থার মুখোমুখি হয় শিশুরাও, যারা স্কুলে যায়। তাদের বেশিরভাগ অভিভাবকই তাদের লেখাপড়ার খরচ বহন করতে ব্যর্থ হয়। ফলে তারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে স্কুলে পাঠানোর উৎসাহ হারিয়ে ফেলে। শিশুশ্রম বন্ধ করতে হলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। সব শ্রেণীর শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুশ্রম আইনে সংশোধন এনে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে। শিশুশ্রমে উৎসাহ প্রদানকারীদের আইনের আওতায় এনে শিশুশ্রমকে নিরুৎসাহিত করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাকাতি চক্রের ছয় কন্টাক্ট কিলার ধৃত

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

নির্বাচনের প্রার্থীর পক্ষে ট্যাংক ভর্তি ফ্রী শরবত খাওয়ানোর দায়ে ১ জনের কারাদণ্ড 

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের দ্বায় কে নিবে : জেএসএফ

রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ

অবশেষে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক বদলি 

ঠাঁকুরগায়ে রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

অস্ত্র মহড়া দেওয়ার সময় শংকরপুরের মানিক গ্রেপ্তার 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত