বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় ৪০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর  নদের চরদুয়ানী পর্যন্ত অভিযান চালিয়ে ৬৫ পিচ বেহুন্দী জাল, ২৮ পিচ চায়না দুয়ারী জাল, ৩০ পিচ মশারী নেট বেহুন্দী এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত এসব অবৈধ জালের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া মাঠ এলাকার বিষখালী নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস কারা হয়। এর আগে দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেননি তারা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বিষখালী নদীর লালদিয়া চর থেকে বলেশ্বর  নদের চরদুয়ানী পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন রকমের অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও পাথরঘাটা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবহারকারী জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস কারা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত, ঘাতক পলাতক 

ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আটক দুই

সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্লাটর্ফম,যাত্রী দূর্ভোগ চরমে

হরিপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

কয়রা উপজেলার মহেশ্বীপুর গ্রামে ঢুকে পড়ল সুন্দরবনের মায়াবী হরিণ

রাণীনগরে ন্যাশনাল একাডেমী ক্যাডেট মাদরাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

না’গঞ্জ জেলা প্রশাসকের প্রচেষ্টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু

ময়মনসিংহে ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

নওগাঁর ধামইরহাটে জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা