বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে রাজপথে মহিলারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

কলকাতা থেকে মনোয়ার ইমাম॥ পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী র মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় মহিলারা।

গত কয়েকদিন আগে কলকাতার রাজপথে আই এস এফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মীদের ডাক দেওয়া হয় কলকাতায় আমার জন্য। কিন্তু তার সভায় উপস্থিত হবার জন্য পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে যখন সাধারণ মানুষের ঢল কলকাতায় আসছিল, ঠিক সেই সময় পীরজাদা নওশাদ সিদ্দিকী র বিধান সভা এলাকায় ভাঙড়ে পথ আটকে আই এস এফ নেতা কর্মীদের কলকাতায় আসতে বাধা সৃষ্টি করে। ঘটনার খবর পাওয়া মাত্র আই এস এফ নেতা ও বিধায়ক এবং পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ছুটে যান এবং সব বাধা অতিক্রম করে তিনি তার কর্মীদের কলকাতায় আসতে সাহায্য করেন।

তিনি কলকাতায় অবস্থিত এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তৃনমূল দলের নেতা ও কর্মীদের মাস্তানি ও গুন্ডামি তুলে ধরেন এবং বর্তমান সরকার তার নেতা কর্মীদের উপর শাসক দলের অত্যাচার ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী যে ধরনের অত্যাচার করছে তা তুলে ধরেন। তিনি তার দলের নেতা ও কর্মীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ক্ষমতাশীল দল করতে পারে তার জন্য তিনি প্রতিটি নেতা ও কর্মীদের নিয়ে কলকাতার রাজপথে অবরোধ করেন। শুরু হয় পুলিশের সাথে নেতা ও কর্মীদের ধস্তাধস্তি ও তার পর পুলিশ ফুরফুরা শরীফের পীরজাদা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এগারো দিনের পুলিশ হেফাজতে রাখার নিদের্শ দেয় কোর্ট। তার পর থেকে ফুরফুরা শরীফের পীরজাদারা ও পীর সাহেবরা আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা পশ্চিম বাংলায়। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বিভিন্ন যায়গায় মহিলারা নওশাদ সিদ্দিকী র মুক্তি র দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এবং আগামী ১,লা, ফ্রেব্রুয়ারি যদি নওশাদ সিদ্দিকী র জামিন মঞ্জুর না করেন তাহলে আগামী দিনে পশ্চিম বাংলার মাটিতে বৃহত্তম আন্দোলন শুরু করার হুশিয়ারি দেন পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীরজাদারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযা নামাজ সম্পন্ন  

সুশীলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত আজিজ

শামসুর রহমান ফাউন্ডেশনর পক্ষ হতে ঈদ উপহার বিতরণ 

পঞ্চগড়ে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুন দিলেন পাষন্ড স্বামী 

বাঁশখালী এমপি নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী একাডেমীকে ০-১ গোলে পরাজিত করেছে ছনুয়া এফসি

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতীকের পক্ষে ওলামাদলের গণসংযোগ

ডোমার নাট্য সমিতি মঞ্চে মঞ্চায়িত হলো নাটক “নীল ললিতার গীত”

পাথরঘাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান

দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সভা অনুষ্ঠিত