বাংলাদেশ সকাল
বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পৈতৃক সম্পত্তি রক্ষায় ছেলের মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের নজরুল ইসলাম ওরফে জাফর সরদারের সম্পতি ধলু সরদার বিক্রয় করায় জাফর সরদারের ছেলে মো.শাফায়েত ইসলাম নিপুন কোর্টে মামলা দায়ের করেছেন। মামলা নং ঞ.ঝ ১১৭/১৪। নজরুল ইসলাম ওরফে জাফর সরদারের আপন ভাই রফিকুল সরদারের ছেলে ধলু সরদার।

নিপুন সরদার অভিযোগ করে বলেন, আমার পিতা মরহুম জাফর সরদার একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা তার সন্তান হিসাবে কোন ধরনের সুযোগ সুবিধা পাই না। আমার পিতা বাংলাদেশ সেনাবাহিনীর ৩ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স নায়েক হিসাবে চাকুরী রতো অবস্থায় মস্তিষ্ক বিকৃত হওয়ার কারনে সেচ্ছায় তাকে অবসরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমার মা ক্যান্সারের রোগী ছিলেন। মা ঝর্ণা বেগম মামা বাড়ি লোহাগড়াতে চিকিৎসারত অবস্থায় ২০০৫ সালের ২৫শে মে পরপারে পাড়ি দেন। আমরা দুই ভাই বোন নাবালক থাকায় আমার চাচাতো ভাই লিটু সরদারের স্ত্রী নিলুফা বেগম আমার বাবাকে সার্বিক ভাবে দেখাশোনা করতেন।

নিলুফা বেগম বলেন, আমার চাচা শশুর মরহুম জাফর সরদার পাগল ও বিছানাসজ্জা অবস্থায় থাকতেন। খাওয়া-দাওয়া সহ সকল কাজ আমি নিজে দেখাশোনা করতাম। আমার হতের উপরে ২০০৮ সালের পহেলা জানুয়ারি মরিচপাশা তার নিজ বাড়িতে পাগল অবস্থায় মৃত্যুবরণ করেন। আমার জানা মতে তোয়াক্কেল মৌলভীর নিকট আমার ভাসুর ধলু সরদার আমাদের বাড়ির রাস্তার পশ্চিম পাশে ২৯ শতাংশ জমি বিক্রি করেন। যার হালদাগ নাম্বার ৬৬৬। এ বিষয়ে একই বক্তব্য দেন মৃত জাফর সরদারের চাচাতো ভাই মৃত মতিয়ার রহমানের ছেলে বাবুল সরদার।

নিপুন সরদার বলেন , উত্তরাধিকার শর্তে আমার পিতার সম্পত্তি আমি ও আমার বোন পাই। কিন্তু অন্য কেউ কিভাবে বিক্রি করে? ২০১৪ সালে যখন জানতে পারি আমার চাচাতো ভাই ধলু সরদার আমাদের জমি বিক্রয় করেছে। পরে কোর্টে আমি একটি মামলা করি। মামলা নং ঞ.ঝ ১১৭/১৪। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি ও তদন্তপূর্বক এটার সঠিক বিচার দাবি করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার মামলায় গ্রেফতার-২

ময়মনসিংহে মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

ডিমলায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত

আমতলীতে দলিল লেখকদের রেজিস্ট্রি কার্যক্রম অঘোষিত বন্ধে জনভোগান্তী !

টিসিবির পণ্য কৌশলে সরিয়ে ফেলার ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর আরমান 

কোটচাঁদপুরে উপজেলা কৃষি মেলা শুভ উদ্বোধনে জেলা প্রশাসক মনিরা বেগম

ফেনসিডিল সহ আটক রামগড় থানার পুলিশ কনস্টেবল

নিরপরাধ ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলি সেনাদের

তাহিরপুরে এমপি’র বরাদ্দে মাদ্রাসার মাঠ বালি ভরাট

বিএমএসএস পাবনা জেলা কমিটি গঠন, বিকাস সভাপতি সাধারণ সম্পাদক রবিউল রনি