বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ছোট ছোট মিছিল নিয়ে আসছেন নাটোর সহ রাজশাহী বিভাগের সাত জেলার নেতাকর্মীরা।

সরেজমিন দেখা যায়, সকাল ৯টায় নেতাকর্মীরা দল বেঁধে সমাবেশস্থলে আসছেন। আসার পথে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অধিকাংশই রাজশাহী জেলার।

ছোট ছোট মিছিল নিয়ে আসছে জনতা। নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক দিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। সেজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাতেই সমাবেশে এসেছেন।

নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, ‘আমরা রাজশাহী বিভাগের মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কারণ গত কয়েক বছরে যে পরিমাণ উন্নয়ন রাজশাহী এবং তার আশপাশের জেলাগুলোতে হয়েছে তা অকল্পনীয়। আমরা আর কিছু চাই না, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।’ আওয়ামী লীগ নেতারা বলছেন, এই সমাবেশে বিপুল জনসমাগম ঘটবে।

রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘এই সমাবেশে অন্তত ৫ থেকে ৭ লাখ লোক হবে। মাঠে জায়গা সংকুলান সম্ভব হবে না বলে আশপাশের সব সড়কেও নেতাকর্মীরা থাকবেন। এ জন্য ২০০টি মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীকে যেন তারা দেখতে পান, সেজন্য ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ডিবির অভিযানে ৯৫ পিস চোরাই মোবাইল উদ্ধার; আটক ৭

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

মাদক ক্রয়-বিক্রয়ের নিরাপত্তা নিশ্চিতেই অস্ত্র বহন করত হারুন : র‌্যাব

রাণীশংকৈলে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

ভূরুঙ্গামারীতে আ.লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি 

আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করেন তাহলে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবো -ডিসি নারায়ণগঞ্জ 

কালীগঞ্জে যুবদল নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত