বাংলাদেশ সকাল
শনিবার , ২০ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন।খবর বাপসনিউজ ।

গত ১৮ এপ্রিল ২০২৪,বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক গ্রুপের স্প্রিংমিটিং-এ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অর্থমন্ত্রী মাহমুদ আলী এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং জনাব মাহমুদ আলীর বর্ণাঢ্য কূটনৈতিক এবং রাজনৈতিক কর্মজীবন সংক্ষেপে তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন এবং তার নেতৃত্বে দেশ সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।জনাব মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন এবং তিনি জাতিকে এর অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে স্বাধীনতা বিরোধী শক্তির অস্তিত্ব এখনো বিদ্যমান এবং তারা দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ধ্বংসাত্বক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

জনাব মাহমুদ আলী ১৯৭১ সালে নিউইয়র্কে তার কূটনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত প্রথম কূটনীতিক যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

এর আগে অর্থমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দূতাবাসে পৌঁছালে অর্থমন্ত্রী মাহমুদ আলীকে স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পুর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ

ঝিকরগাছায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের শুভ উদ্বোধন করলেন ইউএনও বিতান কুমার মন্ডল

আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত গ্রেপ্তার; পলাতক আনোয়ারুল ইসলাম রুবেল 

রোটারি ক্লাব অব ঈশ্বরদী’র আয়োজনে সড়কের আইল্যান্ড’র সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিআরআই বাংলাদেশের বাস্তবতার জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ : চীনা রাষ্ট্রদূত 

আমেরিকান-বাংলাদেশী টেক কোয়ালিশন (বিএটিসি) গঠন

“দৈনিক সকালের বাংলাদেশ” পত্রিকার বর্ষসেরা রিপোর্টারের সম্মাননায় ভূষিত হলেন কাকন সরকার 

যশোরে মোটর সাইকেল চুরির মাস্টার চাবি ও চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ০২ সদস্য আটক

গংগাচড়ায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড