কাইয়ুম চৌধুরী: দৈনিক যায় যায় দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ, দৈনিক আজাদীর সাবেক চীফ রিপোর্টার হেলাল উদ্দীন চৌধুরী আজ শুক্রবার মাগরিব পর কক্সবাজার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।
গত সপ্তাহে পত্রিকার সাংবাদিকদের একটি জেলা অনুষ্ঠানে তাঁর জন্মস্হান কক্সবাজার গিয়ে অনুষ্ঠানেই অসুস্হ হয়ে পড়লে প্রবীন এই সাংবাদিক কে একটি হাসপাতালের আইসিইউ তে রাখা হয়েছিল। আজ সন্ধ্যায় তাঁর জীবনের পরি সমাপ্তি ঘটে।
তার মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যগন গভীর শোক প্রকাশ করেছেন।




















