ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রাম থেকে ইব্রাহিম পাটোয়ারী নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বাহিমালী হেলিপ্যাড এলাকা থেকে তাকে ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মোঃ শরীফ আল রাজীব জানান, নাশকতা মামলায় ইব্রাহিম পাটোয়ারী কে গ্রেফতার করা হয়েছে।




















