বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: চাঁদাবাজির অভিশাপ থেকে বরগুনার বেতাগীকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী। ‘বেতাগীতে কোনো চাঁদাবাজের স্থান হবে না’—বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামানের এই কঠোর বার্তার বাস্তব প্রতিফলন দেখা গেছে পুলিশের সাঁড়াশি অভিযানে।

ঝালকাঠির এক ড্রেজার ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আদিল সিকদার (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বেতাগীর রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার (২৬ জুলাই) রাতে বেতাগী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আদিল সিকদারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি বিবিচিনি এলাকার মো. বাদল সিকদারের ছেলে।

অন্যদিকে বেতাগী উপজেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল খান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনও পুরোপুরি অবগত নই। বিস্তারিত খোঁজখবর নিয়ে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’

এদিকে, পুলিশের এ ধরনের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘পুলিশের এমন তৎপরতায় আমরা আশাবাদী। এখন নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারব বলে আশা করছি।’

আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান এবং রাজনৈতিক নেতাদের ভিন্নমত ঘটনাটিকে বেতাগীর রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবে না : প্রধানমন্ত্রী

বরগুনার আমতলীতে ইসমাইল শাহ এর মাজার ভাংচুর ও অগ্নি সংযোগ বিক্ষুব্ধ তৌহিদি জনতার

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালির আয়োজন 

শার্শায় বাগআঁচড়া হাইস্কুল ও গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বারৈয়াঢালা হবে কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনার ক্ষেত্র কাজে লাগানো হবে

সিসিডিবি’র এনগেজ প্রকল্পে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর প্রশিক্ষণ

কর্ণফুলীতে যুবকের হাত বিছিন্ন : দু’সহোদর ১দিনের রিমান্ডে

আমতলী স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ