বাংলাদেশ সকাল
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র একটি প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

প্রতিনিধি দল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশী প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশী দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সাংসদকে ফুলেল শুভেচ্ছা

যশোর সদরের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নাজমুল হোসেন 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঐতিহাসিক পানামা সিটি পরিদর্শনে সাউথ কোরিয়ার প্রতিনিধি দলকে না’গঞ্জ ডিসির ফুলেল শুভেচ্ছা

জয়পুরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনামূূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

সাফদারপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল কাস্টমস কর্মকর্তা এসি নুরের অবাধ ঘুষ বাণিজ্য

রাঙ্গাবালীতে ১২ হাজার টাকার জন্য সন্ত্রাসী কাকন বাহিনী কর্তৃক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন