বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন: চেয়ারম্যান মো: সুমন সরদার, মহাসচিব এম এ বাশার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: সুমন সরদার, মহাসচিব এম এ বাশারের নাম ঘোষণা দেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. একে আব্দুল মোমেন এমপি।

বৃহস্পতিবার ৪ এপ্রিল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে আয়োজিত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক, আওয়ামীলীগ নেতা মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান শামিমের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. একে আব্দুল মোমেন এমপি।

জনাব মোঃ সুমন সরদারকে চেয়ারম্যান ও এম এ বাশারকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বিএমএসএস’র কমিটি ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন ড. একে আব্দুল মোমেন এমপি।

সভায় আলোচনা করেন সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, ডাঃ দিলীপ কুমার রায়, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক – মুক্তিযোদ্ধা সংসদ সফিকুল বাহার মজুমদার টিপু, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এডভোকেট আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন রহমান, মো: সুমন সরদার চেয়ারম্যান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, এম এ বাশার মহাসচিব বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক বৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক গণবাংলার প্রধান উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা এম এ করিম।

অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাপ্তাহিক গণবাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের কর্মজীবনের বিভিন্ন মানবিক কর্মকান্ডের স্মৃতিচারণ করেন এবং রুহের আত্মার মাগফেরাত করেন। পাশাপাশি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীলভাবে কাজ করার জন্য বিশেষ ভাবে আহবান জানান।

জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে কমিটির ঘোষণা হওয়ার পরে বিএমএসএস’র চেয়ারম্যান মো: সুমন সরদার ও মহাসচিব এম এ বাশারসহ কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দ বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনময় করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ২ মাদক ব্যবসায়ীকে ৬৭৭ বোতল ফেনসিডিলসহ আটক করছে র‍্যাব  

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে স্ত্রীর বিষপান, স্ত্রী বাঁচলেও বাঁচেনি সন্তানেরা

যুবলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ১

অশ্রুতেই স্বস্তি

খুলনায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থী ও ইন্টার্ন ডি.এম.এফ দের মানববন্ধন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

অসহায়দের সাথে পথে ইফতার ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি’র