বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রার্থী কালাম এবং চেয়ারম্যান আলমগীরকে শোকজ নোটিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করে আওয়ামী লীগ। রাজশাহী-৪(বাগমারা) আসনে নৌকা প্রতীক পান তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। নৌকা প্রতীক ঘোষণার পর থেকে বেপরোয়া হয়ে উঠে আবুল কালাম আজাদ সহ তার কর্মীরা। নৌকা প্রতীক ঘোষণার পরই বাগমারা জুড়ে তান্ডব শুরু করে তার আবুল কালাম আজাদের কর্মীরা।

সেই সাথে নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারও একই ভাবে ফেসবুক লাইভের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীকে হুমকী প্রদান করেন। যেটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের আরেক প্রাথী তিন বারের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে হুমকী প্রদান করে আসছিল। একের পর এক আচরণবিধি ভঙ্গের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ইলেকশন ইনকোয়ারী কমিটির নিকট লিখিত আবেদন করা হয়।

ওই আবেদনের পরিপেক্ষিতে সোমবার ইলেকশন ইনকোয়ারী কমিটির পক্ষ থেকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এবং গোয়ালাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারের নিকট শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজকের মধ্যে সেই শোকজ নোটিশের কারণ দেখিয়ে যাথাযথ জবার দিতে বলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ গত ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে তাহেরপুর পৌর আওয়ামলীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে ১৮ ডিসেম্বরের পর বাগমারায় ঢুকতে দেয়া হবে না।

সেই সাথে ২ ডিসেম্বর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার আরেকটি মতবিনিময় সভায় বলেন যে ১৮ ডিসেম্বরের পর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে গোয়ালকান্দি ইউনিয়নে প্রবেশ করবে দেয়া যাবে না। তাদের দেয়া এ সকল বক্তব্য এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহিঃবিশে^র পাশাপাশি সারা দেশে গ্রহণ যোগ্য করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। সেখানে এমন ভীতিকর বক্তব্য এবং হুমকী সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ান বলেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইলেকশন ইনকোয়ারী কমিটি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে নৌকার প্রার্থী সহ এক চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে ইলেকশন ইনকোয়ারী কমিটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, আহত ৪

দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উপজেলার ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে

সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি, রাত্রে বাড়িতে দুধর্ষ চুরি

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

শিক্ষকদের শ্রমের সুফল সারা বিশ্বে ছড়ায় -আনিসুর রহমান তালুকদার খোকন 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫; ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড

রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা

বাগমারায় গ্রাহকের ৩কোটি টাকা নিয়ে উধাও আল-বায়া সমবায় সমিতি

লালপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১,৯০,০০০ টাকা জরিমানা

শৈলকুপায় মদ্যপানে একজনের মৃত্যু