বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় এনামুলের গাড়িবহরে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা; আহত ২, আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচারণার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। রোববার রাত ৮ টার দিকে বাগমারা দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মজিবর রহমান ও সুইট নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সাথে জড়িত থাকার ঘটনাস্থল থেকে দুই জন হামলাকারীকে আটক করেছে বাগমারা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নানসর গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন তোতা এবং মুনছুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক। আটকের পরই তাদেরকে বাগমারা থানায় নেয়া হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে এনামুল হক দাবি করেন, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন তার গাড়ি বহরে হামলা চালিয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বাগমারার বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক রোববার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করছিলেন। রাত ৮টার দিকে তিনি গাড়ি নিয়ে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের কালিতলা মাদ্রাসা মোড়ে পৌছালে সেখানে ওঁৎ পেতে থাকা নৌকার সমর্থকরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইটের আঘাতে আহত হন স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক মজিবুর রহমান ও সুইট। ইট লেগে মজিবর রহমান ও সুইটের মাথায় জখম হয়েছে। তবে এনামুল হক এমপি ওই গাড়িতে থাকলেও নেতাকর্মীরা তাকে চারদিকে ঘিরে রাখায় আহত হননি তিনি।

হামলাকারীদের মধ্যে রয়েছে নৌকা প্রতীকের ক্যাডার জবান আলী, বাবলু, মোস্তাক, টুটুল,আলাউদ্দীন আলী সহ অর্থশতাধিক ক্যাডার হামলা করে।

এদিকে হামলার পর ইঞ্জিনিয়ার এনামুল হক সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। একই সাথে বাগমারা ব্যাপী নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা যে তান্ডব চালাচ্ছে তার বিচার চান।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম। তিনি বলেন, হামলার ঘটনা শোনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নাগালের মধ্যে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলার সাথে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে মাইক্রোবাসে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই কারবারী

ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী 

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কোটচাঁদপুরে কৃষি মেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাণীশংকৈলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খামারিদের সাথে মতবিনিময় ও ইঁদুর নিধন সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শোক দিবস পালনে মেরিনা জাহান এমপি

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু রেখেই চম্পট পাচারকারীরা

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

সাইকেল থেকে পরে গিয়ে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পরিবেশ উন্নয়নে আমরা যেন একসাথে কাজ করি: না’গঞ্জ চেম্বারের ইফতারে জেলা প্রশাসক