বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় কিশোর গ্যাংয়ের দু-গ্রুপের সংঘর্ঘ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় কিশোর গ্যাংয়ের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত ২/৩ দিন থেকে তাহেরপুর ডিগ্রি কলেজের ভেতরে অবস্থান করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ এ কলেজে আধিপত্য বিস্তার ঘটাতে একে অপরকে উস্কানিমূলক কথা বলে।

এদিন তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল খার ছেলে শাফিন এবং ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিন্টুর ছেলের গ্রুপ তাহেরপুর রিভিউ ভিউ গার্লস স্কুল ও প্রাইমারি স্কুলের সামনে অবস্থান করছিলো। তারা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তোফায়েল তন্ময় গ্রুপের একজন ক্যাডারকে বেধড়ক পেটায়।

এরই পরিপ্রেক্ষিতে তোফায়েল তন্ময় গ্রুপ ৪০-৫০ জনের একটি বাহিনী নিয়ে শাফিন-আপন গ্রুপের ওপর অতর্কিত হামলা করে। এসময় শাফিন-আপন গ্রুপের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। দুপুর নাগা শাফিন-আপন গ্রুপ অস্ত্র হাতে নিয়ে মিছিল বের করে। এসময় গার্লস স্কুলের রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে গিয়ে হরিতলা মোড়ে জড়ো হয়। সেখানেও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শাফিন-আপন গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রের একটি বস্তা ফেলে পালিয়ে যায় বলে স্থানীয় একটি সূত্রের দাবি।

পুলিশ জানায়, এ ঘটনায় আরিফুল ইসলাম (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি পৌরসভার চৌকিরপাড়া এলাকার আলিমুদ্দীনের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত ছিলেন আরিফুল।

এ বিষয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান বলেন, শাফিন গ্রুপ ও তন্ময় গ্রুপের মধ্যকার সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে যাই এবং তাদের ছত্রভঙ্গ করি।এসময় একজনকে আটক করা হয়েছে।

জিললার রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে সিসিডিবি এর বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

বদলগাছীতে ইটভাটা মালিকের বিরুদ্ধে গৃহবধু ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ 

ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে টোকেন বানিজ্য : হতাশ চালকরা, ব্যবস্থা গ্রহণের দাবী 

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা

কাশিয়ানীতে জামান সুপার মার্টের শুভ উদ্বোধন

শৈলকুপায় ২৫ কৃষকের অন্তত ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দু্র্বৃত্তরা

কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

পার্বতীপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক ৫শত জনকে চিকিৎসা ও কম্বল বিতরণ

সাপাহারে সিরাজ মডেল একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তাহিরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা