বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএমএসএস’র বদলগাছী ও পত্নীতলা উপজেলার সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম॥ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) বদলগাছী ও পত্নীতলা উপজেলার শাখার সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা গত ২৬ আগষ্ট নওগাঁর বদলগাছী উপজেলা ডাকবাংলো হলরুমে বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতি দৈনিক ইনকিলাবের ও দৈনিক অপরাধ অনুসন্ধানের বদলগাছী উপজেলা প্রতিনিধি এনামুল কবীর এনামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দৈনিক ফুলতলা প্রতিদিনের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফজলে রাব্বীর সঞ্চলনায় উক্ত সম্মেলন ও সাংবাদিক মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি( বিএমএসএস) এর প্রতিষ্ঠতা চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা নওগাঁ জেলা জাতীয় পার্টির অবিভাক জননেতা জনাব এ্যাডঃ তোফাজ্জল হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: সুমন সরদার মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রহিমা খানম সুমি যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, কেন্দ্রীয় সহ-সম্পাদক আওরঙ্গজেব হোসেন রাব্বি, আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার সাংবাদিক এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের সাংবাদিক সানজ্জাদ হোসেন সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি দৈনিক যায়যায় দিনের সাংবাদিক ফজলে মাওলা, সহ নিরেন দাস যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, ইসরাফিল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, স্বাগত বক্তব্য রাখেন মুজাহিদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সবুজ হোসাইন, সাইফুল ওয়াদুদ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা কমিটির আহবায়ক এশিয়ান টিভির বদলগাছী উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ বুলু, বদলগাছী উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক জনতার ইশতেহার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ মেহেদি হাসান সবুজ।

উক্ত সম্মেলন ও সাংবাদিক মিলনমেলায় বদলগাছী উপজেলা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কমিটিতে দৈনিক স্বাধীন দেশের সাংবাদিক আবু রাইহান লিটনকে সভাপতি, দৈনিক দেশ বার্তার সাংবাদিক মুজাহিদকে সাধারণ সম্পাদক করে মোট ১২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন বিএমএসএস চেয়ারম্যান এবং ১৩ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা কমিটি অনুমোদন দেয় যার সভাপতি রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোকছেদুল। গোলাম রাব্বানী সদস্য আর স্টার টিভি।

বদলগাছী উপজেলা কমিটিতে দৈনিক ইনকিলাবের বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল কবীর এনাম সহ-সভাপতি, দৈনিক ফুলতলা প্রতিদিনের বদলগাছী উপজেলা প্রতিনিধি ফজলে রাব্বী যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সূর্যোদয় বদলগাছী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ, মোঃ মোরছালিন সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলার আলো বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু অর্থ সম্পাদক, দৈনিক বর্তমান দেশবাংলার বদলগাছী উপজেলা প্রতিনিধি আশিক হোসেন প্রচার সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল আউয়াল আইসিটি বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সকাল বদলগাছী উপজেলা প্রতিনিধি ফজলে রাব্বী (রনা) দপ্তর সম্পাদক, বাংলাদেশ বার্তা বদলগাছী উপজেলা প্রতিনিধি তুহিন হোসেন কে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রজন্মের আলো নওগাঁ জেলা প্রতিনিধি নুরুজ্জামান লিটনকে নির্বাহী সদস্য, দৈনিক আলোকিত সময় বদলগাছী উপজেলা প্রতিনিধি সাগর হোসেনকে সদস্য।

এ্যাড তোফাজ্জল হোসেন বলেন, সাংবাদিকদের সঠিক লেখনির মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারে, দেশ জাতির জন্য এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, উপস্থিত কোন সাংবাদিক অন্যায় ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয় আমি বিনা পয়সায় তার মামলার সহযোগিতা দিবো।

সম্মেলনে বিএমএসএস চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের বিপদে সব ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে কারন কাক কাকের মাংস খায়না কিন্তু সাংবাদিক হিসেবে সাংবাদিকদের মাংস খায়।

তিনি বলেন, শীঘ্রই একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। নবগঠিত কমিটির সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার 

চট্টগ্রাম মহানগর ২৯নং ওয়ার্ড আ.লীগের আওতাধীন তিনটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত 

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাশিয়ানীতে জনগনের কথা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ মনোনীত লে. জাফর ইমাম

বেহালরাস্তা সংস্কার কাজে জামায়াতে ইসলাম

পাথরঘাটায় ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

ভাংচুর মামলায় ২ দিনের রিমান্ডে ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপু

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালনের জন্য পটুয়াখালীতে প্রস্তুতি 

সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর প্রয়োজনীয় স্থানে জেটি স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব