বাংলাদেশ সকাল
বুধবার , ৭ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক পিপলুর জানাযা সম্পন্ন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর : নাটোরের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে দাফন করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে প্রশাসনের পক্ষ থেকে সালাম আদায় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এ সময় নাটোরের মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মিরা সহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার ও বোনম্যারো রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে -ডাঃ মোঃ আব্দুল বারী সরদার

রাণীশংকৈলের সাগরিকা এখন দেশের আলোচিত ফুটবল তারকা

স্মার্ট এগ্রো কোম্পানির মালিক ইমাম হাসানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন আবদুল হামিদের

যশোরে মাদক সেবনকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত

নাটোরে রাস্তা পরিষ্কারে ব্যস্ত শিক্ষার্থীরা

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে বাঁধা; ক্ষিপ্ত হয়ে  যুবকের উপর হামলা

নাটোরে পরিবহন ধর্মঘটে চলছে যাত্রীদের দুর্ভোগ

ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা

সাবেক এসবি প্রধান মনিরুল ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবকে চাকরি থেকে অবসর প্রদান