বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা এবং মাদকসহ ১৪ জন আসামী কে গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানা এলাকার কয়েকটি গ্রামে এ অভিযান চলে। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামি ও ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, বেনাপোল এলাকার রশিদের ছেলে মো. রানা (২২), মো. সামছুর রহমান (৪৯), মো. আক্তার হোসেন (২৮), মো. বেল্লাল (২৫), মো. আনিচুর রহমান (৪৫), মো. ইনছান আলী (৪৬), মোছাঃ হনুফা বেগম (৫০), মো. ময়েন উদ্দিন (১৮), মো. ইমরান হোসেন (২৪), মো. রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্লা (৩৮) সর্ব থানা বেনাপোল পোর্ট।

এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বড় আঁচড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আবুবক্কর (২৫) ও ২৫০ গ্রাম গাঁজা সহ দক্ষিন বারপোতা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. জাহিদ হাসান (৩৫) কে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন পলাতক আসামি গ্রেফতার করি। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে দুইজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেহালরাস্তা সংস্কার কাজে জামায়াতে ইসলাম

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বদলগাছীতে শিশু জুঁই ধর্ষন চেষ্টার অভিযোগ; ৬০ হাজার টাকায় ধামাচাপা 

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্টী পরিবারের মাঝে হাঁস ও ভেড়া বিতরণ 

শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল মেম্বার যশোরে গ্রেপ্তার

বাগমারায় নিখোঁজ গৃহবধূ শাবানার সন্ধানের দাবীতে মানববন্ধন

রামগড় তথ্য অফিসের আয়োজনে হকটিলায় ভিডিও কলে উন্মুক্ত বৈঠক 

নওগাঁ জেলা পযার্য়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট’২৩ এর ফাইনাল অনুষ্ঠিত

চিকিৎসকের-জবানবন্দি-১৬৭-জনের-বেশির-ভাগের-মাথার-খুলি-ছিল-না

চিকিৎসকের-জবানবন্দি-১৬৭-জনের-বেশির-ভাগের-মাথার-খুলি-ছিল-না

বদলগাছী মহাদেবপুর আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর জানাজা ও দাফন সম্পূর্ণ