বাংলাদেশ সকাল
শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৈষম্যবিরোধীদের আয়োজনে উপজেলার দুই ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

 

মোসাদ্দেকুর রহমান সাজু : নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া এবং ৯নং সোনারায় ইউনিয়নে অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।

শুক্রবার (৩রা জানুয়ারী) সকালে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ মাঠে এবং ৯নং সোনারায় ইউনিয়নের সোনারায় উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়নের দুঃস্থ, অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মুহাম্মদ মিলন, বাঁধন ইসলাম, এহসানুল হক মিলন,সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায়, হরিণচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণি দুলাল প্রমুখ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রনেতারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক বরাদ্দকৃত শীতবস্ত্রগুলো প্রতি ইউনিয়নে ২ শতাধিক করে ২টি ইউনিয়নে মোট ৪ শতাধিক অসহায়, দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। তার আরও জানান, আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মধ্যে আকজে ২টি ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে, এবং পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য যে, গত ২৬শে ডিসেম্বর পূর্ব নির্ধারিত শীতবস্ত্র বিতরণ কর্মসুচীর অংশ হিসেবে অন্তবর্তীকালীন সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ডোমারে আগমনের কথা ছিল। কিন্তু হঠাৎ করে সচিবালয়ে তার মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি দ্রুত নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সীতাকুণ্ড প্রেসক্লাবের কম্বল বিতরণ

সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বেইজিংয়ের : রাষ্ট্রদূত

মনিরামপুরের ইউপি মেম্বার উত্তম বিশ্বাস হত্যা মামলার আসামী চরমপন্থী অমিতাভ সহ গ্রেফতার ৪

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে‌

ঈদগড়ে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন

রোগী হত্যার অভিযোগ; স্যানডর ডায়ালাইসিসের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারী

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

রাণীনগর মহিলা কলেজে নবীনবরন অনুষ্ঠিত