বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ডিমলার রিকশা চালক মুশিয়ারের অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ডিমলার রিকশা চালক মুশিয়ারের অবস্থা সংকটাপন্ন, সু-চিকিৎসার জন্য আকুতি জানিয়েছেন তিনি।

জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের মুশিয়ার রহমানের দুই পুত্র মোস্তাকিন ও ফিরোজুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় রিকশাচালানোর জন্য যায়। গত ১৯ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় রিকশা চালানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের গুলিবর্ষণে বুকে গুলিবিদ্ধ হয়ে ডিমলার রিকশাচালক রাস্তায় লুটিয়ে পড়লে সাথে থাকা মোস্তাকিনের ভাই ফিরোজুল ইসলাম সে মোস্তাকিন ইসলামকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মোস্তাকিনে বুক থেকে ভয়ে গুলি বাহির করে দিতে অস্বীকৃতি জানান। মোস্তাকিনকে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও হাসপাতাল কর্তৃপক্ষ মোস্তাকিনের বুক থেকে গুলি বাহির করে দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে গোপনে মোস্তাকিনকে একটি ক্লিনিকে নিয়ে গুলি বাহির করে নেয়।

বর্তমানে মোস্তাকিন ডিমলায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছে। আর্থিক অনটনের কারণে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। গুলিবিদ্ধ মোস্তাকিন বাঁচার আকুতি জানিয়ে বাংলাদেশ সরকারের নিকট সহ রাজনৈতিক দলে নিকট চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দায়িত্ব নিয়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প

আমতলীতে নকল বীজে সর্বস্বান্ত কৃষক, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আমতলীর মেধাবী মুখ কেয়ামনি’র উচ্চ শিক্ষা নিয়ে সংশয় !

ভূরুঙ্গামারীতে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ ২ চোরাকারবারি আটক

আমতলীতে ঢোল সহরত সহকারে দখলীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

সীতাকুণ্ডে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মহাপ্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক 

পশ্চিম বাকলিয়ার জুয়ারী জসিম আঙুল ফুলে কলাগাছ 

কালীগঞ্জে হত্যা মামলায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

নাসিরনগরে মাদকের টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত শতাধিক