বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে নৈশ কোচ-ট্রাকের সংঘর্ষ; হেলপার নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে নৈশ কোচের ধাক্কায় বাসের হেলাপারের মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম আসাদুল হক(২৮)। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার আব্দুল গফুর এর ছেলে।

শনিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী – কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় বাজারের পাশে এই দূর্ঘনাটি ঘটে। আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা নাদিয়া পরিবহনের একটি নৈশ কোচের সাথে আন্ধারিঝাড় বাজারে প্রবেশের আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপার আসাদুল হক মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়লে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় কারাগারে নেয়ার পথে হাত কড়া খুলে আসামীর পলায়ন 

বঙ্গবন্ধু ইন্ডাষ্ট্রিয়াল সার্ভিস চালু করেছিলেন – নাটোরে শিল্প মন্ত্রী

জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মা’রা গেছেন

পাথরঘাটার ডালক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

জি২০ শীর্ষ সম্মেলনে হাসিনা-মোদির বৈঠকে প্রাধান্য পাবে তিস্তা ইস্যু: পররাষ্ট্র সচিব

আমতলী পৌর নির্বাচনে গুন্ডা,হুন্ডা,পান্ডা রাস্তায় থাকবেনা : নির্বাচন কমিশনার আহসান হাবিব

স্মৃতির পাতা থেকে ‘২৮ এপ্রিল ২০০৮ – বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ২৫ লাখ গণস্বাক্ষর জমা ও প্রাসঙ্গিক ঘটনা’

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন