বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা ও সাইকেল র‌্যালী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।

শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলখুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।

শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহিন আলম, উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ের কুফল সম্বন্ধে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন। এবং সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী বেসরকারী পর্যায়ে আরো জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল ইসলাম। ক্রীড়া শিক্ষক শওকত আলীর পরিচালনায় শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলা এবং আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীর পৌর যুবলীগ সভাপতি আইনজীবী আরিফ গ্রেফতার

নরসিংদীতে তিন বছরের শিশুকন্যাকে হত্যা করে সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে পাষন্ড পিতা; আটক তিন

ধামইরহাটে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির যাত্রা শুরু

নাটোর আধুনিক সদর হাসপাতাল বস্তি থেকে অস্ত্র উদ্ধার

জগন্নাথপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

চীনের পর এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত 

সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায় নারায়ণগঞ্জ ডিসির দুঃখ প্রকাশ 

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাইকগাছায় মানববন্ধন 

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

১৫ বছর পর প্রকাশ্যে ড্যাব যশোর শাখা; বাড়াবাড়ি করলে আমলনামা টেনে বিচারের হুশিয়ারি