বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিক হেনস্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

 

আবু- সুফিয়ান পারভেজ (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।

হেনস্তার শিকার সাংবাদিকরা হলেন: এফ কে আশিক (দৈনিক নতুন সময়), খালেদ হাসান (দৈনিক ঘোষণা), মেছবাহুল আলম (একুশে সংবাদ ডটকম), বিউল ইসলাম লিটন (আলোকিত বাংলাদেশ), আব্দুর রাজ্জাক কাজল (দৈনিক তালাশ টাইমস)।

জানা গেছে, স্থানীয় বিএনপির (শাহিন শিকদার ও রানা গ্রুপ)দুটি গ্রুপের মধ্যে নেতৃত্বের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

হেনস্তার শিকার সাংবাদিকরা জানান, সংঘর্ষের খবর কাভার করতে গেলে তাদের উপর চড়াও  বিএনপির কিছু কর্মী। তাদের ক্যামেরা ও সরঞ্জাম নষ্ট করার চেষ্টা করা হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা 

বাকলিয়ায় পিংকু নির্যাতন মামলার আসামী সেলু আড়ালে গেলেও প্রকাশ্য দাপিয়ে বেড়াচ্ছে সাঙ্গপাঙ্গরা

বাবাকে ভিডিও কলে রেখে মেয়ের আত্নহত্যা

রাণীশংকৈলে আন্তজার্তিক দূনীতিবিরোধী দিবস পালিত  

তাহিরপুর সীমান্তে  চোরকারবারীকে গণধোলাই; বিজিবির চোরাই কয়লা জব্দ

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ দিবস আজ  

বাগমারায় প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

সীমান্তবর্তী শেরপু‌রে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লাউকাঠী ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ