বাংলাদেশ সকাল
সোমবার , ৫ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকপ্রতিবন্ধী নারীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৫, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোছাঃ করিমন বেওয়া (৯০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের কালাচানঁ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, করিমন বেওয়া ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া এক হতদরিদ্র নারী। বাকপ্রতিবন্ধী এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতোই তিনি সন্ধ্যার সময় রাস্তাপার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়।

করিমন বেওয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এই বৃদ্ধা কারো সঙ্গে বিরোধে জড়াতেন না, নীরবে নিভৃতে নিজের মতো করেই বেঁচে ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যু সকলকে আবেগাপ্লুত করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপির সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা  

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

দেবহাটার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন গ্রাম ঘোষণা

রাণীশংকৈলে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

নাটোর ৪ আসনে প্রার্থী পরিবর্তনে একট্টা আওয়ামী লীগ এমপি পদপ্রার্থীরা 

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

নাটোরে গাঁজা সহ দুই নারী গ্রেফতার

রাণীশংকৈলে ২৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৬৭টি তে  

ডুমুরিয়ায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৬

বেনাপোলে মদ গাঁজা ফেনসিডিলসহ আটক ৩