বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

 

এনামুল হক ছোটন, ময়মনসিংহ ব্যুরো প্রধান॥ “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ‍্যে ময়মনসিংহে ১৫ থেকে ১৭ নভেম্বর তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মসিকের নির্বাহী প্রকৌশলী জহুিরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম, ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ। আলোচনা শেষে অগ্নিনির্বাপনে সচেতনামূলক মহড়া প্রদর্শন করেন ফায়ার ফাইটারগণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার শিবগঞ্জ মাঝিহট্ট ইউপিতে টিসিবির পণ্য বিতরণ 

পাইকগাছায় ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশু কন্যা জান্নতুলের

গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের লক্ষ্য হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা-মসিকের নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু 

স্মার্ট ফোন না কিনে দেওয়ায় যুবকের আত্মহত্যা 

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মামলা তুলে না নিলে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি

আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি – নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের স. শিক্ষক মোঃ আকরামুল ইসলাম

একটি বাঁশের সাঁকোই হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা

ডুমুরিয়ায় মায়ের ওপর অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !