বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহান একুশ বিশ্ব ভাষা মর্যাদার বিজয় তিলক -সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন :

অরল্যানডো  তেইশে ফেব্রুয়ারী রবিবার, শহরের প্রাণকেন্দ্রে বোম্বে গ্রীলে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সালেহ করিমের সঞ্চালনে সন্ধ্যা সাতটায় এই মহতী অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের স্বাগত বক্তব‍্যর মধ্য দিয়ে অনুষ্ঠান কার্যক্রমের শুভ সূচনা করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাভাষার অবদান এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র সম্মান শীর্ষক আলোচনা সভায় অংশ নেন জসীম উদ্দিন, সালেহ করিমুজ্জামান, আকম রুমেল ও মোয়াজ্জেম ইকবাল।

সকলের বক্তব্যে ফুটে উঠে মহান ভাষা আন্দোলন এবং অমর একুশ ছিল বাঙালির অমিত প্রেরণার অনিঃশেষ উৎস। একুশের অভিলাষী যাত্রায় বাঙালী ফিরে পেয়েছে মুক্তির ঠিকানা। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার অধিকার, বাঙালির আত্মর্যাদা গৌরবের বিজয় তিলক এই পবিত্র ভাষা আন্দোলন। ভাষা শহীদরা রফিক জব্বার সালাম বরকতরা তৈরী করেছিল আসাদ জোহা মতিউর সহ ত্রিশ লক্ষ শহীদ। যাঁদের অমর রক্তের কণিকায় দাঁড়িয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বিশ্ব ফিরে পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার অধিকার। আজ সারাবিশ্বে ভাষা আন্দোলনের পীঠস্থান অমর একুশকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। ভাষা শহীদ, স্বাধীনতা শহীদ সকল মুক্তি আন্দলোনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জসীম উদ্দীন, খবর বাপসনিউজ।

অনুষ্ঠানটির সাফল্য ও ভাব গাম্বীর্য রক্ষায় সদা সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখেন প্রধান উপদেষ্টা মাহবুব রহমান মিলন এবং উপদেষ্টা ফখরুল আহসান শেলী। স্বাধীন বাংলার শিল্পী মুক্তিযোদ্দা খসরু”র সুললিত কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানের মধ্যদিয়ে শুরু হয় শহীদ মিনারে পুষ্পার্পন পর্ব, সে এক অপূর্ব শিহরণ। প্রথমে নেতৃবৃন্দ, অতিথি বৃন্দ পরে সর্ব সাধারণ লাইন দিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নতুন প্রজন্ম মা বাবা সহ ফুল নিয়ে এগিয়ে আসে, যা ছিল প্রজন্ম তরে স্মৃতি তর্পনের এক গুরুত্বপূর্ণ প্রয়াস।

এ সময়ে তাদের সহায়তা করেন ফারজানা, নবনী, তাননি, ইউসুফ, ইউনুস ,শহীদ , জাহাঙ্গীর, রাহাত প্রমূখ।

মাইকে তখন চলতে থাকে প্রতিথযশা গুণী শিল্পী খসরু”র কালজয়ী দেশপ্রেমের গান। অতঃপর বোম্বে গ্রীলের পক্ষ থেকে সকলকে সুস্বাদু বিরানি ও মিষ্টি বিতরণ করা হয়।

পরিশেষে সভাপতি দূর দূরান্ত থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহারের সংবাদ সম্মেলন 

ডিমলায় নির্বাচনে জমে উঠেছে সম্ভ্রাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা 

নাটোরে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শণ

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

নীলফামারীতে আগাম আলু চাষে ব‍্যস্ত সময় পার করছে চাষিরা

শেরপুরে নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্রের লা’শ মিলল উঠানে মাটি চা’পা অবস্থায়

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক 

আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের লবন কারখানায় ইয়াবা,  আটক-২