বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহান বিজয় দিবসে আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে উপজেলার তালুকদার বাজার ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

অনগ্রসর এলাকায় সংস্থার সদস্য ও সকল জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে ‘আশা’র এই মানবিক উদ্যোগ সম্পূর্ণ ডিসেম্বর মাস ব্যাপী নামমাত্র মূল্যে পরিচালিত হবে। আজ ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন সংস্থার বরগুনা জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমতলী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: অহিদুল ইসলাম, ‘আশা’ তালুকদার বাজার ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ রেজাউল করিম, চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: পিয়াস বাড়ৈ, স্থানীয় সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘আশা’ স্বাস্থ্য কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, গর্ভকালীন পরামর্শ, শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা, প্রবীণ স্বাস্থ্য সেবা, ব্লাড সুগার পরীক্ষা, প্রেগনেন্সি পরীক্ষা এবং ড্রেসিং ও সেলাই জনিত স্বাস্থ্যসেবা দেয়া হবে। অনগ্রসর স্থানীয় জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংস্থার সাফল্য কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগরে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যু পেলো র‍্যাবের ঈদ উপহার

রাণীশংকৈলে আগুন পুড়ে কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

অবশেষে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

রাস্তা-ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, পাল্টে গেল পুরো নগরী 

সব ধরণের খেলাধুলা প্রসারে সমান গুরুত্ব দিতে হবে -ইউএনও রকিবুল হাসান

ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উপদেষ্টা হলেন আনিসুর রহমান আনিস 

বাগমারার মাড়িয়া কলেজে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য; প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে খানাখন্দ, যানবাহন চলাচলে ভোগান্তি