বাংলাদেশ সকাল
বুধবার , ১২ জুন ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্যামনগরে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যু পেলো র‍্যাবের ঈদ উপহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

 

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সুন্দরবনের আত্মসমর্পণকারী ৫৬ জন বনদস্যুর মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুন) বেলা ১২ টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে ঈদ উপহার নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করে র‌্যাব-৮।

র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব বনদস্যুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ সামগ্রীর বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের আত্মসমর্পনকারী বিভিন্ন বনদস্যু বাহিনীর ৫৬ জনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে এখন কাজকর্ম করছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তারা যাতে ভালোভাবে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাদের এই উপহার দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করার পর থেকে তাদের দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিচ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। ঈদের আগ মুহূর্তে র‌্যাবের পক্ষ থেকে উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত অতীতের দস্যুরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সেই শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। সরকারের পক্ষ থেকে এ সকল জল-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অধিকাংশ মামলা বিজ্ঞ আদালত নিষ্পত্তি করেছেন। বাকি মামলাও নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা

সিএমপি কাউন্টার টেরোরিজমের হাতে আটক ক্লিনটন ঘোষ  

ভারতে ধর্ষণের শিকার বাংলাদেশী মেডিকেল ছাত্রী; হাইকোর্টে বিচার প্রার্থনা

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

জেলার পর রেঞ্জের শ্রেষ্ট পুলিশ পরিদর্শক (তদন্ত) কোতোয়ালির আনোয়ার

ছাত্র ও যুবসংগঠনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

ছাত্র ও যুবসংগঠনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী 

ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা