রিপন হোসেন, মেহেরপুর॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ই ফেব্রুয়ারি মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক ও পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পিঠা উৎসব ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসার মোহাম্মদ শফিউল ইসলাম সরদার, মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুর।
কলেজের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী এ পিঠা উৎসব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




















