বাংলাদেশ সকাল
শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের ঝিকরগাছায় কিশোরীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছার নাভারন ইউনিয়নের বায়সা গ্রামে বৈশাখী (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ঐ গ্রামের শফিকুল ইসলামের কন্যা। শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময়ে নিজের শয়ন কক্ষের ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না দ্বারা গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।

কিশোরীর পারিবরিক সুত্রে জানা যায়, সে শারীরিকভাবে অসুস্থ ছিলো এবং পেটের বিভিন্ন সমস্যার কারণে প্রায় সময় অসুস্থ থাকতো। ডাক্তার দেখানোর পরও সে সুস্থ হয় নাই। ভোর রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠে তার মা তাকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির লোকজন ও স্থানীয়রা জানালা দিয়ে দেখেন যে বৈশাখী ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। দরজা ভেঙে তার লাশ নামানো হয়।

সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এস আই (নি:) জিএম ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যান এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন হলেন জমজ শিশু সন্তানের মা

কাশিয়ানীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল 

পুলিশকে নিয়ে জনমনের বিরূপ চিন্তা ধারা পরিবর্তনে কাজ করে যাচ্ছি – ওসি মোঃ ফেরদৌস জাহান 

ডিমলায় বুড়ি-তিস্তা নদী খননে বাধা 

ময়মনসিংহে ৭ দফা দাবিতে পাওয়ার শ্রমিকদের স্মারকলিপি 

ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে জয়পুরহাটে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ 

না’গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুবকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক ষোলশহর রেল স্টেশন থেকে ৩ মাদকসেবী গ্রেফতার; বিভিন্ন মেয়াদে কারাদন্ড 

শ্যামনগরে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যু পেলো র‍্যাবের ঈদ উপহার

পাঁচবিবিতে জুলাই শহীদ বিশালের নামে একাডেমী ভবন