বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ছেলের মৃত্যু খবরে বাবার মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি॥ যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে। ছেলে শিমুল হোসেনের মারা যাওয়ার শোক সইতে না পেরে বাবা হাশেম আলীও না ফেরার দেশে পাড়ি জমালেন। একই সঙ্গে বাবা-ছেলের না ফেরার দেশে পাড়ি জমানোর হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে। এমন হৃদয় স্পর্শী খবরে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, হাতেম আলীর ছেলে শিমুল হোসেন যশোর শহরের মুড়ালী ইমাম বাড়ি রোডের একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার বিকালে ভেকুটিয়া গ্রামের শেখাপাড়াস্থ নিজ বাড়ি বাবা-ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা খোশগল্পে মেতে ছিলেন। তাদের সেই হাসি-আনন্দের গল্পে হঠাৎ বিষাদের কালো ছায়া নেমে আসে।

প্রথমে শিমুল হোসেন অসুস্থ হয়ে পড়লে বাবা পাশের এক গ্রাম্য চিকিৎসকের কাছে যান। এর মধ্যে পরিবাররের অন্য সদস্যরা শিমুল হোসেনকে নিয়ে যশোর-২৫০ শয্যা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। বাবা হাতেম আলী এ খবর শুনে তিনি বাইসাইকেল যোগে শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সুজলপুর আকবর মিয়ার রড ফ্যাক্টরির সামনে আসলে বাবার কাছে খবর আসে শিমুল হোসেন আর নেই। এমন খবর শোনা মাত্রই হাতেম আলী ওই স্থানেই মারা যান। এ খবরে গোটা এলাকাবাসী শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সকলকে এক নজর শেষবারের মত দেখতে ছুটে যান তাদের বাড়িতে। শোকাবহ পরিবেশে রাতেই বাবা-ছেলেকে এক সঙ্গে দাফন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছা প্রেসক্লাব সভাপতি ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমতলীতে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ঘুষ বানিজ্যের অভিযোগ 

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু; অভিযোগের তীর পল্লী বিদ্যুৎ এর দিকে

না’গঞ্জ জেলা প্রশাসকের উদ্যেগে পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা 

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক চালক আটক

ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যার কবলে পশ্চিম বাংলার ঘাটাল মহাকুমার বিভিন্ন এলাকা 

খাগড়াছড়িতে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার

নেত্রকোনায় গনঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী; দোয়া মাহফিল ও খাবার বিতরন

নীলফামারী জেলায় ২৪ ঘন্টায় ১১জন গ্রেপ্তার

আমতলীর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার